রাজকুমারী মারিয়া ও বৃদ্ধ নাবিক
by কাজী রাফি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অ্যালেক্সিয়া জুলিয়ানা মার্সেলা লরিয়েন্টিয়েন এক ডাচ রাজকন্যা। কাজী রাফির 'রাজকুমারী মারিয়া ও বৃদ্ধ নাবিক' উপন্যাসে রাজপরিবারের এই বাস্তব চরিত্রকে নিয়ে তৈরি হয়েছে কল্পনার এক রহস্যঘন আবহ। ডাচ রাজপরিবার সাগরে প্রমোদ ভ্রমণে গেলে অষ্টম শতকের সেই মুর জলদস্যুরা মারিয়াকে হাইজ্যাক করে। সেনেগালের গরি আইল্যান্ডে টাকা আর বিশ্বরাজনীতির খেলা চলার সময় চৌকশ নাবিক আবরার এবং ঔপন্যাসিক জাওয়াদ রায়েম তাকে নিয়ে পালিয়ে যায়। তাদের সাথে ছুটে চলার মধ্য দিয়ে মারিয়া আবিষ্কার করে মুক্তি আর স্বাধীনতার স্বাদ। রাজপ্রাসাদের কড়া নিয়মের চেয়ে এই ভবঘুরে জীবনই তার কাছে বেশি আনন্দের মনে হয়। কিন্তু আফ্রিকার মরুতে একদল সেনা তাদের ঘিরে ফেললে হঠাৎই উধাও হয়ে যায় মারিয়া! এই রোমাঞ্চকর অভিযাত্রার গল্প শুধু তরুণ-তরুণীদেরই নয়, বরং সব বয়সের পাঠককে এক নস্টালজিক জগতে নিয়ে যাবে। 'গদ্যের যুবরাজ' খ্যাত কাজী রাফি 'ধূসর স্বপ্নের সাসান্দ্রা'-র জন্য পেয়েছেন 'এইচএসবিসি কালি ও কলম পুরস্কার-২০১০' এবং অসামান্য অবদানের জন্য 'নির্ণয় স্বর্ণপদক-২০১৩' ও 'এমএস রাহী পদক ২০১৯'।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849847816 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |