বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে মাহতাব হোসেনের 'রাজপুত'। ঘটনার পর প্রভাবশালী মাহমুদ সাহেব চান না তাঁর মেয়ের এই নিখোঁজের খবর প্রশাসন বা সংবাদমাধ্যমের নজরে আসুক। তাই তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওসি সদরুল আমিনের পরামর্শ নেন এবং বিষয়টি গোপন রাখার আশ্বাস পান। খোঁজার দায়িত্ব দেওয়া হয় অরূপকে, যিনি পেশায় সাংবাদিক। কিন্তু এই কাজের জন্য তাঁকে গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হতে হয়।
ধীরে ধীরে অরূপের পেশাগত পরিচয় বদলে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, সায়মাকে কি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল? রহস্য, থ্রিলার আর নিখোঁজ তদন্তের টানটান উত্তেজনায় ভরা এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে। মাহতাব হোসেনের সহজ-সরল ভাষা ও দ্রুতগতির বর্ণনায় গল্পটি পাঠকের মনে কৌতূহল জাগিয়ে তোলে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849847885 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।