প্রেতযোনিপ্রাপ্ত আত্মাদের গোরস্তানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিহানুল ইসলামের 'প্রেতযোনিপ্রাপ্ত আত্মাদের গোরস্তানে' কবিতাগ্রন্থ। 'সবদিক থেকে পরিপূর্ণ' (অসংজ্ঞায়িত) শুধু একটি কবিতা লিপিবদ্ধ হবে এই আশাতে, প্রতিনিয়ত কবি তার আত্মহত্যার তারিখ পিছিয়ে চলেছেন। আজন্ম এইসকল কুহকী শব্দের বিন্যাসে অনুভবের অতল খুঁজে না পাবার দরুন সে হারিয়ে যায় আত্মশ্লাঘার পূতিময় অন্ধকারে বয়ে বেড়ায় জীবনের জীবন্ত জীবাশ্ম। অন্তরাত্মার গূঢ়তম বিষাদের প্ররোচনা কবিতার শরীরে ভর করে বারবার কেননা, জীবন সম্পূর্ণ হয়ে আছে আত্মলীনিন অপ্রাপ্তির পূর্ণতায় এবং পৃথিবীতে পরিপার্শ্বের সাথে সহাবস্থানের মেলবন্ধনে ক্রমাগত ব্যর্থতার মনোটোনি, নগ্ন বাসনার অবদমনে অতৃপ্ত মেলানকোলি, বিচ্ছিন্নতাবাদের রূগ্ন ক্লিশে প্রতিমূর্তি, আত্মতন্ময়তায় বশীভূত এক খ্যাপাটে অসামাজিক প্রতিভূ যে কিনা আকণ্ঠ নিমজ্জিত থাকে আত্মরতির প্রপঞ্চ ফাঁদে এইতো, একবিংশতির প্রচল গতিময়তার সাথে লয় কেটে যাওয়া ক্লান্তিকর পদক্ষেপের সাইকেডিলিক বহিঃপ্রকাশ। চেতনার অনুভবে আনন্দের অতিশয়োক্তি নেই কোথাও যা আছে, তা হলো বিষণ্ণতার সহনীয় প্রতিরূপ; অবচেতনে সেটাকেই কিনা জীবনানন্দ বলে ভ্রম হয় প্রায়শই-মত্ত থাকা হয় ভ্রমসংকুল দুনিয়ায় এবং ক্রমে লিপির শরীরে উৎকীর্ণ হয় 'প্রেতযোনিপ্রাপ্ত আত্মাদের গোরস্তানে'।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762739 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |