সমাধি প্রাঙ্গণে দুই বোন
by ঝর্না রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঝর্না রহমানের গল্পগ্রন্থ 'সমাধি প্রাঙ্গণে দুই বোন'-এর নামকরণের পেছনে রয়েছে জাতীয় তীর্থক্ষেত্রে পরিণত হওয়া একটি সমাধি। ছায়াশীতল নিভৃত গ্রাম টুঙ্গিপাড়ার সেই সমাধিতে চিরনিদ্রায় শায়িত স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সহজেই অনুমেয়, বইটির বহু গল্পে উঠে এসেছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রামের কাহিনি।
ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে কল্পকাহিনি রচনা কঠিন কাজ। বিশেষ করে বঙ্গবন্ধুর মতো দেশপ্রেমিক, দূরদৃষ্টিসম্পন্ন ও ত্যাগী নেতার জীবন আখ্যান নির্মাণ আরও জটিল। কথাশিল্পী ঝর্না রহমান ইতিহাস ও বাস্তবতার প্রতি একনিষ্ঠ থেকে নির্মোহভাবে সেই দুরূহ কাজটি সম্পন্ন করেছেন। পাঠক এখানে পাবেন ইতিহাসের এক অনুপ্রেরণাময় অধ্যায়ের শিল্পিত উপস্থাপন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847767758 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |