রশীদ করীমের 'রশীদ করীম রচনাবলি' বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর সৃষ্টিসমগ্র নিয়ে এলো। তরুণ বয়সে তাঁর গল্প পড়ে মুগ্ধ হয়েছিলেন বুদ্ধদেব বসু, তবে খ্যাতি পেয়েছেন মূলত উপন্যাসিক হিসেবে। দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল হয়ে আছে তাঁর 'উত্তম পুরুষ' উপন্যাস। 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে' যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল। সামাজিক বাস্তবতার পাশাপাশি মানুষের হৃদয়ের অন্তর্লোক নিয়েও তিনি কাজ করেছেন, 'প্রেম একটি লাল গোলাপ' তেমনই এক উপন্যাস।
কথাসাহিত্যের বাইরেও রশীদ করীম ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক। রবীন্দ্রসংগীত থেকে ক্রিকেট বা টেনিসের খুঁটিনাটি তাঁর প্রবন্ধে উঠে এসেছে অনায়াসে। জীবনের শেষদিকে শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি লিখেছেন আত্মজীবনী 'জীবন-মরণ'। ২০২১ সালে তাঁর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে 'ঐতিহ্য' পাঁচ খণ্ডে প্রকাশ করছে এই রচনাবলি। জন্মশতবর্ষের প্রাক্কালে পাঠকের কাছে আসছে এক অসামান্য শব্দশিল্পীর পূর্ণাঙ্গ সৃষ্টিভুবন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 5600 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |