বোধ ও বাতি

by অনু হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

202৳270৳Save 68৳ (25%)
Qty
Wishlist
Share

অনু হোসেনের 'বোধ ও বাতি' বইটি সমকালীন শিল্পসাহিত্য, কবিতা ও নন্দনচিন্তার নানা বিষয় নিয়ে আলোকপাত করেছে। তিনটি ভিন্ন ধরনের লেখার সমাবেশ এই বইয়ে। প্রথম ভাগে শিল্পীমনের গভীরে লেখকের সংবেদনশীল সত্তা কীভাবে লেখা তৈরিতে প্রেরণা জোগায়, তার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। কবির বিশ্বাস, লেখায় বাক ও কবিতার নির্মিতি কীভাবে কবিমনে আলো ফেলে, তার বিশ্লেষণ আছে। আছে একটি নিরীক্ষাধর্মী লেখাও, যেখানে প্যারামিটারের বিচারে বাংলাদেশের সাম্প্রতিক কবিতার অর্জনগুলো চিহ্নিত করা হয়েছে।

দ্বিতীয় ভাগে রবীন্দ্রনাথের বানান সংস্কার নিয়ে দুটি বিশ্লেষণাত্মক লেখা আছে। বাংলা ভাষার ভিত প্রতিষ্ঠা ও বানানের প্রমিত রীতির জন্য রবীন্দ্রনাথের অবিস্মরণীয় প্রয়াসকে উন্মোচন করা হয়েছে এখানে। তৃতীয় ভাগে যুক্ত হয়েছে গত এক দশকে চলে যাওয়া ছয় লেখকের প্রস্থানমুহূর্ত ও তাঁদের সৃষ্টিসম্ভারের মূল্যায়নধর্মী পরিচয়। শামসুর রাহমান, আবদুল মান্নান সৈয়দ, হুমায়ুন আজাদ, আবিদ আজাদ, সঞ্জীব চৌধুরী এবং আপন মাহমুদের সৃষ্টিকুশলতাকে নতুন করে আবিষ্কার করা যায় এই আলোচনায়।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847761114
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all