সন্ধে নামার আগে

by শিহানুল ইসলাম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

217৳290৳Save 73৳ (25%)
Qty
Wishlist
Share

শিহানুল ইসলামের 'সন্ধে নামার আগে' একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে বাইশ বছরের অংশুকের জীবনের গল্প বলা হয়েছে। একটা খুব অনভিপ্রেত স্বপ্ন বুকের মধ্যে জেগে উঠল হুট করে, যার ভেতর অংশুক স্বয়ং নিজেকেই আবিষ্কার করলো। সে মনে করলো, এ এক অমোঘ সত্যের নাম, যাকে সে নিজেরই পূর্বজন্ম ভাবতে পারে। নইলে এ স্বপ্নকে কেন এত ব্যক্তিগত মনে হয়? কেন সুস্মিতাকেও কখনো বলা হয়ে উঠলো না সেকথা?

অপরাজিতা একদিন তাকে নিমন্ত্রণ করে এনে সেই অনুচ্চারিত সত্যকে ফের জাগিয়ে তুলল, যা অংশুক অজান্তেই একযুগ হলো খুঁজে বেড়াচ্ছে। বারবার সে দেখেছে, তার ভেতর সুধীর নামের আরেকটা সত্ত্বা বাস করে। একদা শিল্পের যে অর্ঘ্য সুধীর পেয়েছিল, সেই বেদনা অংশুক রায়কে মুহূর্মুহূ তার বাবার কথা মনে করিয়ে দেয়, যে খুব অসময়ে জীবন থেকে পালিয়ে গেছে। মাত্র বাইশ বছরের এক জীবনে পথ চলতে গিয়ে কেবলই কোনো না কোনো সন্ধের মুখোমুখি হয়ে যাচ্ছে অংশুক, যেরকম সন্ধে বুকে করে মানুষ বেঁচে থাকা ভুলে যায়।

প্রকাশনী:ভূমিপ্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849460374
পৃষ্ঠা সংখ্যা:208
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all