রুদ্ধ হাওয়ার দিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সমাজের কঠিন বাস্তবতাগুলোকে গল্পের বিষয়বস্তু করেন সাব্বির জাদিদ। তাঁর ছোটগল্পে উঠে এসেছে দুর্নীতি, দারিদ্র্য, কুসংস্কার, আর পারিবারিক টানাপোড়নের মতো প্রসঙ্গ। সহজ ভাষায় গল্প বললেও তাঁর বাঁকি শাণে আছে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে। প্রতিটি গল্প যেন আমাদের চেনা জীবনেরই প্রতিচ্ছবি, তবু সেই চেনা গল্পের ভেতরেই লুকিয়ে থাকে অচেনা কোনো রোদের উষ্ণতা।
'রুদ্ধ হাওয়ার দিন' গ্রন্থের দশটি গল্প পাঠককে যেমন হতাশা আর যন্ত্রণায় ভাসায়, তেমনি সেই অন্ধকারের ভেতরেই সুপ্ত থাকে স্বপ্নের বীজ। জীবনের নানা রং তাঁর কলমে ফুটে ওঠে নিখুঁত শিল্পীর মতো। যাঁরা সমাজবাস্তবতা নিয়ে গল্প পড়তে ভালোবাসেন, সেই সঙ্গে ভালো আখ্যানের স্বাদ পেতে চান, তাঁদের কাছে এই বইটি নিঃসন্দেহে প্রশংসিত হবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847768892 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |