ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা
by ফাইয়াজ ইফতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেক্রেড মাউন্টেন রেস্টুরেন্টে এক রাতের আতঙ্কে কেঁপে ওঠে গোটা দেশ। বিদেশে পড়ুয়া উচ্চবিত্ত তরুণরা এই হামলার মূল হোতা, আর একই সময়ে সীমান্ত দিয়ে ঢুকতে থাকে কোটি টাকার চোরাই মালামাল। বিজিবির এক সাধারণ সুবেদার চাকরি হারায় এই ঘটনায়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুনের পরিকল্পনা চলছে, আর প্রাচীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘোরাফেরা করছে ছদ্মবেশী বিদেশি নাগরিক। কলকাতার আদিত্যনারায়ণ, ধর্মীয় সংগঠনের চিন্ময় ব্রহ্মচারী আর মফস্বলের তুহিন—এই তিনজনের সঙ্গে ঘটনাগুলোর কোনো যোগ আছে কি? নাকি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের অংশ? ফাইয়াজ ইফতির 'ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা' যাপিত জীবনের গল্প, স্বপ্ন আর বাস্তবের সংঘাত, বদলে যাওয়া সময়ের প্রতিচ্ছবি। ধ্বংসকামী শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াইয়ের এই আখ্যান পাঠককে ভাবায়, প্রশ্ন তুলতে বাধ্য করে।
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |