উড়ে যাওয়ার দিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবিউল হক বক্সী-র 'উড়ে যাওয়ার দিন' উপন্যাসে একই সাথে সমান অনুভবে দুটি মেয়েকে ভালোবাসা সম্ভব কি না, সেই প্রশ্নই উঠে এসেছে। দিনাজপুরের বিখ্যাত কুয়াশার মতো বিন্তি এসে দাঁড়িয়েছিল ছেলেটির সামনে, ঝাপসা আর এলোমেলো মন নিয়ে। ছেলেটি চেয়েছে দুর্বোধ্য কুয়াশাকে সরিয়ে আসল বিন্তিকে উদ্ধার করতে, কিন্তু যতই জানতে চেষ্টা করেছে ততই ডুবে গেছে গভীর খাদে।
নিজেকে বাঁচাতে স্বার্থপরের মতো সে রিথির হাত ধরে, যে তার কালো শরীরের দীপ্তিময়তায় ছেলেটির কষ্টময় স্মৃতিকে ধুয়ে মুছে ফেলতে চায়। দুটি মেয়েকে আলাদা আলাদা জায়গা দেওয়া, ভিন্নমাত্রার ভালোবাসা আর যৌনতার অভিব্যক্তি, সব মিশে যায় এক অপার্থিব নিমজ্জনে। যৌবনের শুরুতে নেওয়া জটিল সিদ্ধান্ত, মানবিক সম্পর্কের মিথষ্ক্রিয়া আর নিঃসঙ্গতার কষ্ট কাব্যিক বয়ানে চিত্রিত হয়েছে এই উপন্যাসে।
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |