দালানবাড়ী
by খসরু চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খসরু চৌধুরীর উপন্যাস 'দালানবাড়ী' শুরু হয় ইশরাতের জীবনের আকস্মিক মোড় ঘুরিয়ে। শাহরুখের সঙ্গে বিয়ের পর ভালোই চলছিল তার সংসার, কিন্তু স্বামীর হঠাৎ মৃত্যু সব বদলে দেয়। প্রাচুর্যের এই জীবনযাত্রায় ইশরাত আবিষ্কার করে ষড়যন্ত্রের এমন সব আভাস, যা আতঙ্ক জাগানোর জন্য যথেষ্ট। দিন দিন সেই ষড়যন্ত্র জটিল থেকে জটিলতর হয়ে ওঠে, আর কেউ যেন চায় না তার সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হোক।
এখন ইশরাতের সামনে দুটি পথ, বিপদ থেকে পালিয়ে সুখের জীবন খোঁজা, নাকি সহজাত কঠিন মানসিকতা নিয়ে রুখে দাঁড়িয়ে দালানবাড়ির রহস্যের সমাধান করা। বিখ্যাত অনুবাদক হিসেবে পরিচিত লেখক নিজেই বলেছেন, তিনি মূলত অনুবাদক, তবে কালে-ভদ্রে লেখেন নিজেও। 'দালানবাড়ী' তেমনই তাঁর রচিত অত্যন্ত সুখপাঠ্য এক অনবদ্য উপন্যাস, যা রহস্য আর থ্রিলারের পাঠকদের মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, August 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847768847 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |