নকশাল দ্রোহে নারী
by নেসার আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নেসার আহমেদের 'নকশাল দ্রোহে নারী' বইটি ইতিহাসের প্রচলিত ধারার বাইরে গিয়ে এক নতুন প্রশ্নের সম্মুখীন করে পাঠককে। এযাবত চর্চিত ইতিহাস রচনায় যার যার অবস্থান ও লড়াই স্বীকৃত, কিন্তু সেই ব্যতিক্রমহীনতার ভেতর যে কণ্ঠস্বর চাপা পড়ে গেছে, যে দ্রোহ ও জাগরণের অভিজ্ঞতা নামহীন, সেই নিশানাই উড়িয়েছেন লেখক।
বহাল বৈধতা ও ক্ষমতার ন্যায্যতা তৈরির প্রয়াসজাত একচ্ছত্র বীরত্বের প্রাতিষ্ঠানিকীকরণ নয়, বরং লেখকের উদ্দেশ্য তুলে আনা নারীর সংকল্প, অভিপ্রায় ও অন্তর্গত তাগিদ। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিপ্লব ও বিদ্রোহের আন্তসম্পর্কে নারীর অবস্থান কোথায় বরাদ্দ এবং কীভাবে নির্মিত থাকে, সেই নানামাত্রিক দৃষ্টিভঙ্গিই উঠে এসেছে বইটিতে।
নকশাল আন্দোলনের নারীদের আলেখ্যের মধ্য দিয়ে লেখক দেখান, কীভাবে নারীদের কর্তাসত্তার অভিষেক ইতিহাসের অভিমুখ বদলে দিতে পারে। বিবিধ অভিজ্ঞতার বিপুল সংগ্রাম কীভাবে জীবনের অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে একাত্ম হয়, তার প্রামাণ্য নজির এই বই।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 2nd Published, October 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848863251 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |