ঢাকা অভিধান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খন্দকার মাহমুদুল হাসানের 'ঢাকা অভিধান' ঢাকা শহরকে কেন্দ্র করে রচিত প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ অভিধান। প্রায় আড়াই হাজারের বেশি বিষয়ভুক্তিতে সাজানো এই গ্রন্থে স্থান পেয়েছে ঢাকার গোড়াপত্তনের ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, সংস্কৃতি, চিত্রকলা, পরিবেশ, খাল-নদী, খাদ্য, বিনোদন, যাত্রা, নাটক, চলচ্চিত্র, শিক্ষা, ভাষা-সাহিত্য, পত্রিকা, ধর্ম, লোককাহিনি, ব্যক্তিত্ব, গবেষণা, স্থাপনা, যোগাযোগ, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজ-রাজনীতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।
লেখকের দীর্ঘদিনের গবেষণার ফসল এই অভিধানটিতে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি কোম্পানি-ব্রিটিশ শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিদের তথ্যও স্থান পেয়েছে। দুর্লভ বই-পত্রিকার উদ্ধৃতি বিশ্লেষণের মাধ্যমে বিষয়বস্তুর গভীর পর্যালোচনা করা হয়েছে, যা জাতীয় ইতিহাস চর্চায় অত্যন্ত মূল্যবান। বর্ণানুক্রমিক সাজানোয় যে কেউ সহজেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পাবেন।
ঢাকা নিয়ে যারা কৌতূহলী, গবেষক, শিক্ষার্থী কিংবা সাধারণ পাঠক, সবার জন্য এটি একটি অপরিহার্য নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761640 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 536 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |