ভোরের ফুল সন্ধ্যার পাখিরা
by মোকারম হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোকারম হোসেনের 'ভোরের ফুল সন্ধ্যার পাখিরা' এক নিরন্তর পথচলার গল্প। ভোরের স্নিগ্ধ ফুল দেখার প্রতিশ্রুতি দিয়ে ঘর ছেড়েছিলেন লেখক, তারপর সন্ধ্যার মায়াবী পাখিদের ডাকেও আর ফেরা হয়নি। প্রতিদিন নতুন কিছু দেখার অপেক্ষায় দিন যায়, মাস আসে, বছর ফুরিয়ে যায়, কিন্তু দেখার অন্ত থাকে না। সবাই নীল পদ্মের খোঁজে থাকলেও তিনি খোঁজেন শ্বেত পদ্ম, চাঁদমালা, হিজল, তমাল, বট-অশ্বত্থ-পাকুড়।
একদিন মাঠপারের নিঃসঙ্গ হিজলটি তাকে দুলিচাঁপার গল্প শোনায়, পাহাড়ের কাছে গেলে আপন করে নেয় লজ্জাবতী, তুলসী, বনওকরা। নিবিড় অরণ্যের ফাঁক গলে ছুটে চলা সর্পিল পথ, আকাশের ভাঁজে তুলোমেঘ, সব পথই যেন অপার রহস্যে ঘেরা। খাড়া ঢাল বেয়ে ওঠা, আবার ধাই ধাই করে নিচে নামা, এভাবেই একদিন বটের সন্ধানে এসে পৌঁছান এক শৈল শহরে। প্রকৃতি আর পথের এই কবিতাময় আখ্যান পাঠককে সঙ্গে নিয়ে যায় এক অনন্য ভ্রমণে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847019300902 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |