Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

367৳490৳Save 123৳ (25%)
Qty
Wishlist
Share

জয়নাল আবেদীনের উপন্যাস 'বিভ্রম' জন্ম নিয়েছে লেখকের শৈশব-কৈশোরের মাজারপ্রাঙ্গণে ঘোরাফেরার অভিজ্ঞতা থেকে। ওরসের আয়োজন, দিবারাত্রির নানা আচার-অনুষ্ঠান দেখে দেখে মনে গেঁথে ছিল মাজারকে ঘিরে একটা বই লেখার সংকল্প, আর সেই বীজ থেকেই এই উপন্যাসের সূচনা, যার বয়স অন্তত দেড় দশক।

তবে মাজারই যে এই কাহিনির একমাত্র কেন্দ্রবিন্দু, তা নয়। গল্পের প্রয়োজনে এসে গেছে জমিদারির ইতিহাস, স্বৈরাচারবিরোধী আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। রাজনীতি নিয়ে আলোচনা এখানে অসম্পূর্ণ, কিছু তথ্য ধ্রুব সত্য আবার কিছু শুধুই গল্পের উপকরণ, পাঠক নিজেই সত্য আর কল্পনার ব্যবধান বুঝে নিতে পারবেন। নব্বই দশকের গ্রামবাংলার পল্লিগানের প্রভাবও বড় মাত্রায় ছড়িয়ে আছে এই উপন্যাসে, যেখানে অর্ধেক গান মরমী সাধকদের আর বাকি অর্ধেক লেখকের নিজের লেখা।

কোনো নির্দিষ্ট অঞ্চলের পটভূমি সচেতনভাবেই এড়িয়ে গেছেন লেখক, যাতে পাঠক নিজের পরিচিত পরিবেশের সঙ্গে মিলিয়ে গল্পটা পড়তে পারেন। এই আত্মজৈবনিক সূত্রে বাঁধা উপন্যাসটি পাঠকের মনে দীর্ঘদিন ধরে থাকা প্রশ্নগুলোর জবাব খোঁজে।

প্রকাশনী:ভূমিপ্রকাশ
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849345817
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all