জয়বাংলা

১১ই মে ১৯৭১ হতে ২৪শে ডিসেম্বর ১৯৭১ পত্রিকার সকল কালেকশন একত্রে

by অনু ইসলাম(সম্পাদক), ঐতিহ্য(সম্পাদক)

কপি বেছে নিন
2775৳3700৳Save 925৳ (25%)
Qty
Wishlist
Share

জয়বাংলা' ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের সাপ্তাহিক মুখপত্র। প্রবাসী বাংলাদেশ সরকারের প্রচার মাধ্যম হিসেবে এই পত্রিকার প্রধান লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কথা জনসমক্ষে তুলে ধরা এবং বিশ্বজনমত তৈরি করে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

পত্রিকাটি প্রবাসী সরকারের প্রকাশনা, তথ্য, বেতার ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে প্রকাশিত হতো। এর সার্বিক দায়িত্বে ছিলেন আবদুল মান্নান এমএন, যিনি সম্পাদক মণ্ডলীর সভাপতিও ছিলেন। সম্পাদক মণ্ডলীতে ছিলেন আবদুল গাফফার চৌধুরী, ইবনে গোলাম সামাদ, মাহবুব উল্লাহ চৌধুরীসহ আরও অনেক বিশিষ্টজন। পশ্চিমবঙ্গের কিছু শিল্পপতি এই পত্রিকার প্রকাশনায় আর্থিক সহায়তা করেছিলেন।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:2nd Printed, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847765081
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all