বাংলাদেশের নারীর অগ্রযাত্রা ও প্রতিবন্ধকতা

by রোকেয়া কবীর

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

রোকেয়া কবীরের 'বাংলাদেশের নারীর অগ্রযাত্রা ও প্রতিবন্ধকতা' বইটি সংবিধানে নারীর জন্য প্রদত্ত সমানাধিকার বাস্তবায়নে নিবেদিত এক কর্মী মানুষের চিন্তার প্রতিফলন। দেশে ও দেশের বাইরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মরত এই লেখিকার অভিজ্ঞতা বইজুড়ে স্পষ্ট। নারী অধিকারের অর্জনগুলোতে যেমন সন্তুষ্টি প্রকাশ পেয়েছে, তেমনি অনার্জিত লক্ষ্যগুলোয় ভবিষ্যৎ পথনির্দেশনার প্রয়াসও লক্ষণীয়। বইয়ের কোথাও ক্লান্তি বা হতাশার ছাপ নেই।

সমাজে নারীর বিরুদ্ধে বৈষম্য রাতারাতি দূর হবে না, এটা জানা কথা। দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্যের বোঝা কমানোর জন্য ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি প্রয়োজন নীতিগত সিদ্ধান্ত। এই গ্রন্থে তৃণমূল পর্যায়ের সমস্যা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণের পাশাপাশি নীতি-নির্ধারণী পর্যায়ের ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

গণমুখী রাজনীতির সম্পৃক্ততা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বাংলাদেশের নারী আন্দোলনের নেতৃস্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা লেখিকার চিন্তাকে দিয়েছে সুসংহতি, যা তাঁর উচ্চারণকে করেছে ঋজু ও প্রগতিপন্থী।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847761398
পৃষ্ঠা সংখ্যা:143
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all