ইসলামী জঙ্গিবাদের জন্মসূত্র
by আসিফ রশীদ
সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একক শক্তিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিয়ম, আইন কিংবা বিশ্বসংস্থা, কোনো কিছুই এখন তাদের বাধা হয়ে দাঁড়ায় না। নিজেদের স্বার্থ রক্ষায় যেকোনো জায়গায় হস্তক্ষেপ, হামলা এমনকি সরকার পরিবর্তনের চেষ্টাতেও তারা দ্বিধা করে না। এসব কাজে তারা নানা কৌশল ও ষড়যন্ত্রের আশ্রয় নেয়।
আসিফ রশীদের 'ইসলামী জঙ্গিবাদের জন্মসূত্র' বইটি দাবি করে, আজ যে ইসলামী জঙ্গিবাদ বিশ্বব্যাপী মাথাব্যথার কারণ, তার জন্মও দিয়েছে যুক্তরাষ্ট্র নিজেই। সামরিক ও অর্থনৈতিক স্বার্থেই বিভিন্ন সময় তারা এই জঙ্গিবাদ সৃষ্টি করেছে বা উসকে দিয়েছে। তবে ইতিহাস বলে, কারও একচ্ছত্র আধিপত্য চিরস্থায়ী নয়। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এখন উঠে আসছে রাশিয়া ও চীন। স্নায়ুযুদ্ধের প্রত্যাবর্তন ঘটছে, তৈরি হচ্ছে নতুন শক্তির ভারসাম্য।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762524 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।