বনের ডাক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বনের ডাক' বইয়ে পাঠককে নিয়ে যাওয়া হয়েছে ভারতের ভয়ঙ্কর বন্য অঞ্চলে। বিশাল গাছের ফাঁক দিয়ে বয়ে যাওয়া রাতের বাতাস, পাতার ফিসফিস শব্দ আর জোনাকির মিটমিট আলো, সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর তারপরই মানুষখেকোর সেই চেনা চিৎকার, 'অ-ওওনঘ! ও-ও-ন-ওন!'
এই অভিযানের পথপ্রদর্শক শিকারী কেনেথ এন্ডারসন। ১৯১০ সালে ভারতের হায়দারাবাদে স্কটিশ পরিবারে জন্ম, পড়াশোনা বিশপ কটন'স বয়েজ স্কুল ও সেন্ট জোসেফ'স কলেজে। ছোটবেলায় সাপ ধরে ক্লাসে হাজির হওয়ার বদভ্যাস ছিল তার। পরে সেনাবাহিনী ও ডাক বিভাগে কাজ করেছেন। মানুষখেকো বাঘ, চিতা আর পাগলা হাতি মেরে সমগ্র দক্ষিণ ভারতে তিনি কিংবদন্তি। বনে ঘুরে বেড়ানোর সঙ্গী ছিল বাইরা ও বুড়ো শিকারি রাঙ্গা। জীবনের শেষ দিকে শিকার ছেড়ে দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে মন দেন এন্ডারসন। বাঘ ও বনপ্রেমী পাঠকদের জন্য এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |