আল মাহমুদ রচনাবলি ১ - ১৩খণ্ড
by আল মাহমুদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল মাহমুদ রচনাবলি ১ - ১৩খণ্ড' গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে কবি আল মাহমুদ নিজের জীবনকালেই সমগ্র রচনাবলির প্রকাশ দেখে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। প্রথম খণ্ডটি তার কবি বা লেখক জীবনের কৈশোরের চালচিত্র তুলে ধরে। একজন কবির বেড়ে ওঠার কাহিনি যেভাবে বিকশিত হয়েছে, তা এই বইতে ফুটে উঠেছে। একসময় এই বইটি পাঠকদের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল এবং যারা তার রচনার ভক্ত, তারা এই বইটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তার সহযাত্রী কবি বন্ধুরা মনে করেন, পঞ্চাশ দশকের বাংলাদেশের কবিদের একটাই আত্মজীবনী, আর তা হলো 'যেভাবে বেড়ে উঠি'।
প্রথম খণ্ডের সংযোজন করেছেন 'ঐতিহ্য'-এর আরিফুর রহমান নাইম, যার কৃতিত্ব সম্পূর্ণ তারই। এই খণ্ডে 'আগুনের মেয়ে' নামে একটি অস্বাভাবিক নারী চরিত্রের কল্পিত কাহিনি নিয়ে রচিত উপন্যাসও রয়েছে। বইটি প্রকাশের পর যেমন প্রশংসা জোটে, তেমনি নানা প্রশ্নবাণেও বিদ্ধ হতে হয়। কেউ কেউ বলেন, আধুনিক কবি-লেখকরা প্লট খুঁজে না পেয়ে জিনপরী নিয়েও গল্প লিখতে শুরু করেছে। কিন্তু আল মাহমুদের বক্তব্য, আমরা মুসলমানরা ধর্মীয় কারণেই জিনের অস্তিত্বে আস্থাশীল এবং যাতে আস্থা, তা নিয়ে সাহিত্যসৃষ্টিও সম্ভব। এই খণ্ডে 'ময়ূরীর মুখ' গল্পের সংকলন এবং প্রধান কাব্যগ্রন্থ 'কালের কলস'ও সংযোজিত হয়েছে। তার ছোটগল্পগুলো ছিল কবিতারই পরিপূরক। সারা জীবন কবিতার পেছনে ছুটার বিবরণ পাওয়া যায় তার বিলাত ভ্রমণের পুস্তিকা 'কবিতার জন্য সাত সমুদ্র'-এ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |