Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

368৳460৳Save 92৳ (20%)
Qty
Wishlist
Share

সাজিদ রহমানের 'জলরঙ' উপন্যাসটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হলেও এটি মুক্তিযুদ্ধনির্ভর গল্প নয়। লেখক বলেছেন, যুদ্ধের সময় কিছু মানুষের জীবন আর দিনযাপন কেমন ছিল, তার একটি ছবি আঁকার চেষ্টা করেছেন তিনি। কিছু চরিত্রের সম্মিলনের মাধ্যমে জীবনের বাঁকে বাঁকে তাদের দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে—কারও জীবন জলের মতো স্বচ্ছ, কারও আবার সমুদ্রের মতো উত্তাল ও প্রলয়ঙ্করী।

এই উপন্যাসে আছে যুদ্ধের খণ্ড খণ্ড ছবি, প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ আর মিলন, বিষাদমাখা আখ্যান, সাথে মন ভালো করে দেওয়ার মতো কিছু মুহূর্তও। লেখক নিজেই বলেছেন, কেউ যদি এটিকে মেমোয়ার হিসেবেও দাবি করেন, তাতে তার আপত্তি নেই—কেননা কিছু চরিত্রের সঙ্গে তার জীবনের যোগও আছে। জলরঙে আঁকা ছবি শেষ করে বিচারের দায়িত্ব তিনি পাঠকের হাতেই ছেড়ে দিয়েছেন।

প্রকাশনী:আদী প্রকাশন
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849482758
পৃষ্ঠা সংখ্যা:304
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all