"সোরাকাশ" উপন্যাসটি আকাশ নামের এক তরুণের জাপান প্রবাসের জীবন ও এক আকস্মিক বিপর্যয়ের গল্প। পিএইচডি শেষ করে দেশে ফেরার পথে আকাশের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, আর তখনই শুরু হয় প্রাণপণ লড়াই। বিমানে মাত্র ৫৫ মিনিটের জ্বালানি আছে, আর দুই বাংলার পাইলট নানা কৌশল প্রয়োগ করে বিমানটিকে বাঁচানোর চেষ্টা করছেন। নীড়হারা পাখির মতো ঢাকার আকাশে ঘুরতে থাকা বিমানটির দিকে তাকিয়ে সারা দেশ প্রার্থনা করছে। ১৯৮ জন যাত্রীর জীবন এখন দুই পাইলটের হাতে। জাপানি ভাষায় 'সোরা' মানে আকাশ, আর সেই আকাশই যেন হয়ে উঠেছে সোরার আপন ঠিকানা। মায়ের পুরনো গেঞ্জি কামড়ে ধরে থাকা সোরা কি পারবে মায়ের কোলে ফিরতে? নাকি চিরকাল থেকে যাবে আকাশেই, সোরাকাশেই?
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847764306 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 62 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।