ওপরে ওঠার সিঁড়ি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ক্যারিয়ার নিয়ে লেখালেখিতে ইতিমধ্যে পরিচিত মুখ আরাফাত শাহরিয়ার। তার তৃতীয় ক্যারিয়ার বিষয়ক বই 'ওপরে ওঠার সিঁড়ি' এবারের বইমেলায় এসেছে। এর আগে প্রকাশিত 'নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার' ও 'চাকরিই আপনাকে খুঁজবে' বই দুটির ধারাবাহিকতায় এই নতুন সংযোজন।
কর্মজীবনের শুরু থেকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার নানা দিক নিয়ে সাজানো হয়েছে বইটি। চাকরির প্রথম দিকের সমস্যা, পদোন্নতি পাওয়ার কৌশল, পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলি, টিমওয়ার্ক এবং বার্ষিক মূল্যায়ন, সবকিছুই স্থান পেয়েছে এখানে। সফল মানুষের মুখোমুখি হয়ে লেখক যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা পাঠকের কাজে লাগবে।
জামালপুরের সরিষাবাড়ীতে জন্ম লেখকের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত এবং শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পাতাগুলোর দায়িত্বে রয়েছেন তিনি।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761527 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |