Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শেখ রোকনের 'বিষয় নদী' একটি ব্যতিক্রমধর্মী সাক্ষাৎকারগ্রন্থ, যার একমাত্র বিষয় নদী। সাক্ষাৎকারদাতা এমন একজন মানুষ, যার সারা জীবন কেটেছে নদীর সাথে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নদী ও পানি ছিল তাঁর পাঠ্য, পিএইচডির বিষয়ও ছিল নদী, আর বুয়েটে শিক্ষকতার বিষয়ও মোটাদাগে পানিসম্পদ।
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে দেড় যুগ দায়িত্ব পালন করা অধ্যাপক ড. আইনুন নিশাতের কর্ম ও তৎপরতায় ঘুরেফিরে এসেছে নদী। নদী রক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে তাঁর মৌলিক চিন্তা সুবিদিত, তবে বিশেষজ্ঞ হয়েও তাঁর ব্যাখ্যা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয় না।
নদী নিয়ে আগ্রহী সাধারণ নাগরিকদের জন্যই এই বই সবচেয়ে বেশি উপকারে আসবে। নদীকে ঘিরে আমাদের জীবন, পরিবেশ ও অর্থনীতির জটিল সম্পর্ক সহজ ভাষায় জানতে চাইলে এই সাক্ষাৎকারগ্রন্থটি চমৎকার একটি সঙ্গী।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847760674 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 87 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |