Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার আত্মজীবনী 'এল দিয়াগো'। ফুটবলের এই কিংবদন্তিকে নিয়ে নতুন করে কিছু বলা অসম্ভব। কিন্তু তার মৃত্যুর পর বিশ্বজুড়ে যে আবেগের ঢেউ উঠেছিল, সেই সূত্র ধরেই এই বইয়ের অনুবাদের কাজ শুরু হয়। লেখক ইমতিয়াজ আজাদের সৌজন্যে বইটির সন্ধান পাওয়া যায়।
ম্যারাডোনা নিজের মুখেই বলেছেন তার জীবনের সব গল্প। শৈশবে ভিয়া ফিওরিতোতে কাটানো দুর্বিষহ দিন, আর্জেন্টিনোস জুনিয়র্সে ক্যারিয়ার শুরু, বোকা জুনিয়র্স-বার্সেলোনা হয়ে নাপোলিতে বিশ্ব শাসনের গল্প। ১৯৮৬ বিশ্বজয়ের কাহিনি, যাকে সবাই চেনে 'ম্যারাডোনার বিশ্বকাপ' নামে। কোচ কার্লোস বিলার্দোর সাথে মারামারি, বার্সেলোনার ট্রফিঘরে শিরোপা ভাঙা, ১৯৯৪ বিশ্বকাপের ডোপ কেলেঙ্কারি, সব বিতর্কিত অধ্যায়ই তিনি অকপটে বলে গেছেন। বর্ণিল চরিত্রের এই মানুষটির জীবনকাহিনি ফুটবলপ্রেমী প্রতিটি পাঠকের জন্য এক অসাধারণ পাঠ।
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849473527 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |