ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কিন্তু আফসোস, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা প্রায় খেলাধুলাই ভুলে যাচ্ছে। একসময় গ্রামীণ সংস্কৃতির প্রাণ ছিল এই খেলাগুলো, যা ঐতিহ্য বহন করত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বিকেল হলেই খোলা মাঠে দল বেঁধে খেলায় মেতে উঠত সবাই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা আয়োজন করলেও সেই ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রতি নেই কোনো নজর। ফলে আজকের শিশুরা হারিয়ে যাওয়া সেই খেলাগুলোর সম্পর্কে কিছুই জানে না।
ওয়াহিদ আল হাসানের এই বইটি সেই বিস্মৃত খেলাগুলোকেই নতুন প্রজন্মের সামনে ফিরিয়ে আনার প্রয়াস। ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা শুধু একটি বই নয়, বরং আমাদের শিকড়ের সন্ধান। বইটি পড়ে শিশু-কিশোররাই কেবল অনুপ্রাণিত হবে না, অভিভাবকরাও হারিয়ে যাওয়া শৈশবকে খুঁজে পাবেন। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে আগ্রহী প্রতিটি মানুষের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847769837 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |