ওমর খৈয়াম

by ইয়াসমিন সুলতানা

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

ওমর খৈয়াম ছিলেন একাধারে জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক ও কবি। সবকিছু ছাড়িয়ে 'রুবাইয়াৎ' রচনা করে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, যদিও কবিতায় তিনি সবচেয়ে কম সময় দিয়েছেন। প্রেয়সীকে পেয়েও না পাওয়ার বেদনায় তিনি নিমগ্ন ছিলেন। তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা ও গণিত, আর যুগের তুলনায় তিনি ছিলেন অনেক এগিয়ে ও মুক্তচিন্তার অধিকারী। বিজ্ঞান ও যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চাওয়ার কারণেই তিনি ধর্মীয় গোঁড়াদের চোখে শত্রু হয়ে উঠেছিলেন।

পার্সিয়ার দুই বিখ্যাত ব্যক্তি সুলতান মালিক শাহ এবং তার উজির নিজাম-উল-মুলকের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন ওমর খৈয়াম। তাদের পৃষ্ঠপোষকতায় তিনি নিবেদিতভাবে জ্ঞানচর্চা করতে পেরেছিলেন। জীবদ্দশায় তিনি যুগ সন্ধিক্ষণ প্রত্যক্ষ করেছেন, দেখেছেন জ্ঞানভিত্তিক যুক্তিতর্ক ও সৃজনশীলতার ক্রমাবনতি। তার চোখের সামনে ধর্মান্ধরা পুড়িয়ে দিয়েছে তার প্রিয় মানমন্দির, ভস্মীভূত হয়েছে তার গবেষণার বিষয়বস্তু, বই ও পাণ্ডুলিপি। মানুষের ভৎসর্না ও অর্থকষ্ট তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল।

ইয়াসমিন সুলতানার এই বইটি ওমর খৈয়ামের বহুমুখী প্রতিভা ও সংগ্রামী জীবনের এক চিত্র তুলে ধরে। যারা বিজ্ঞান, দর্শন ও কবিতার মেলবন্ধনে আগ্রহী, তাদের জন্য এটি একটি মূল্যবান পাঠ।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Edition, February 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847763132
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all