Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অমর একুশে বইমেলা বাঙালির হৃদয়ের সবচেয়ে প্রিয় আয়োজন। বাংলা একাডেমি আয়োজিত এই মেলা এখন বিশ্বের দীর্ঘতম বইমেলার স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার পর থেকেই এর অনানুষ্ঠানিক যাত্রা শুরু, তবে ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে 'অমর একুশে গ্রন্থমেলা' নামে আত্মপ্রকাশ করে, যা পরবর্তীতে 'অমর একুশে বইমেলা' হিসেবে পরিচিত হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে মেলা এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল পরিসরে বিস্তৃত।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির সঙ্গে মেলার চেতনা গভীরভাবে জড়িয়ে আছে। এই সংকলনে দেশের খ্যাতিমান লেখক, কবি, শিল্পী, বুদ্ধিজীবী ও প্রকাশকদের ৪০টি মূল্যবান রচনা স্থান পেয়েছে, যারা বিভিন্ন সময়ে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। এটি বইমেলার প্রামাণ্য ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং স্মৃতিচারণের সমৃদ্ধ উপকরণ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847763590 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 199 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |