ঈশানে নিশান
by হাসান মোরশেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক উপাখ্যান 'ঈশানে নিশান' রচনা করেছেন হাসান মোরশেদ। বাংলাদেশের ঈশান কোনের এক জনপদ কিংবা সমগ্র মানচিত্রই এই কাহিনির পটভূমি। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বোধ থেকে মানুষের আত্মপরিচয়ের জাগরণ ঘটে; কিন্তু সেই পরিচয় মুছে ফেলতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ও দেশীয় সহযোগীরা চালায় পূর্ণাঙ্গ জেনোসাইড। নির্বিচার গণহত্যা, অজস্র যৌন সহিংসতা, অগণিত শরণার্থী জীবন; বিপরীতে প্রতিরোধ যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, প্রবাদপ্রতীম বীরত্ব আর আত্মত্যাগ। এই গৌরবময় স্মৃতি যেমন সত্য, তেমনি সত্য স্মৃতি মুছে ফেলার রাজনীতিও বাস্তব। 'নিও পলিটিক্যাল ইকোসিস্টেম'-এ ঘাতকদের ফিরে আসা ক্ষমতাবৃত্তের কেন্দ্রে; বিচারহীনতার নৃশংসতা আর সহাবস্থানের আবরণে জেনোসাইডের ভয়াবহতা আড়াল করা হয়। একটি জনপদ চষে বেড়িয়ে পঞ্চাশ বছর পর তুলে আনা রাজনীতি, সমাজ ও ব্যক্তিমানুষের অব্যক্ত কথা নিয়েই এই উপাখ্যান।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 978984776125 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |