ভেড়া ও ভয়তন্ত্র
by আশিক রেজা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আশিক রেজার 'ভেড়া ও ভয়তন্ত্র' বইটি আমাদের বর্তমান সময়ের এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ। ভয় আজ বাস্তবতা হয়ে উঠেছে, লার্জার দ্যান লাইফ। আমরা ক্রমাগত ভেড়ার দলে পরিণত হচ্ছি, আর ঘর, বাজার, অফিস, পরিবার, চেনা-অচেনা সবকিছুই ভয়তন্ত্র আর ভেড়াতন্ত্রের অংশ হয়ে উঠেছে সচেতন ও অবচেতনে। বন্দুক বা বক্তব্যের চাপে শুধু মাথা নিচু আর পেট ফেঁপে ওঠেনি, ভেড়ার ভিড়ে আমাদের শ্বাসও হয়ে উঠেছে ফিসফাস।
কিন্তু এই ফিসফাসই একদিন হাঁকডাকে রূপ নেবে, গ্রাম গেয়ে উঠবে। তার আগে চেনা দরকার ভেড়া ও ভয়তন্ত্রকে। সকাল হবার আগে অন্ধকারের সাথে প্রয়োজন যথাপরিচয়। বইটিতে রাজনীতি, সমাজ ও ব্যক্তির সম্পর্কের এক গভীর বিশ্লেষণ রয়েছে, যা পাঠককে ভাবতে বাধ্য করবে। যারা সমসাময়িক সমাজের অন্ধকার দিকগুলো চিনতে আগ্রহী, তাদের জন্য এটি প্রাসঙ্গিক একটি পাঠ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |