Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসান চৌধুরীর 'আবেদ ভাই ও ব্র্যাক' বইটি বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে লেখা। সমাজকর্মী হিসেবে দারিদ্র্য বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে তাঁর অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি, এমনকি ব্রিটিশ সরকারের 'নাইট' উপাধিও।
বইটিতে যাঁদের লেখা স্থান পেয়েছে, তাঁরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে স্যার আবেদের কাজের সঙ্গে জড়িত কিংবা তাঁর ঘনিষ্ঠজন। তাঁকে নিয়ে লেখা, নিবেদিত প্রবন্ধ, সাক্ষাৎকার ও স্মৃতিচারণের মাধ্যমে তাঁকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে। আবেগের পাশাপাশি আছে বিশ্লেষণও।
স্যার আবেদ ও তাঁর প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ব্র্যাককে জানতে ও বুঝতে চাওয়া পাঠকদের জন্য এই বইটি বিশেষ সহায়ক। এক অসাধারণ মানুষের জীবনদর্শন ও তার প্রতিষ্ঠানের যাত্রাপথ সম্পর্কে সম্যক ধারণা পাবে পাঠক।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 978984761510 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |