সপ্তম মানবী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফজাল হোসেনের 'সপ্তম মানবী' উপন্যাসে শুরু হয় এক রহস্যময় ঘটনার মধ্য দিয়ে। হাত দিয়ে আলগা মাটি সরাতেই বেরিয়ে আসে লাশ, কিন্তু আশ্চর্যের বিষয়, লাশ একটাই নয়, দুটো! কাফনে মোড়ানো দুটো লাশ পাশাপাশি রাখা, যার বিবর্ণ রঙ দেখে মনে হয় এগুলো বহু বছরের পুরনো। অথচ কবরটা দেখে মনে হচ্ছিল মাত্র দু-একদিনের নতুন। শফিক কাঁপা-কাঁপা হাতে কাফনের কাপড় সরিয়ে লাশের মুখ বের করলে তার চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায়। কী ভয়ানক চেহারা! মানুষের মুখ বলে চেনাই কষ্ট, মুখটা মমির মতো শুকনো ও চিমসানো। মুচড়ে যাওয়া মুখে শুকনো চামড়া এমনভাবে সেঁটে আছে যে হাড়গুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দেবে যাওয়া চোখের গর্তে ঘিরে আছে অদ্ভুত এক শূন্যতা। মানুষের মুখের আকৃতি বলতে কিছুই আর অবশিষ্ট নেই, দেখতে যেন লম্বাটে মুখের অদ্ভুত এক জন্তুর মতো।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847764016 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 174 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |