উত্তরাধুনিক শরাব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ধার করা সময়, ধার করা জগৎ আর ধার করা দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি পাওয়ার কথা বলেন মুসা আল হাফিজ। নিজের সময়কে নিজের করা, নিজের জগৎকে নিজস্ব করা এবং দেখার চোখকে স্বাধীন করা, এই অভিপ্রায় নিয়েই সাজানো হয়েছে 'উত্তরাধুনিক শরাব' গ্রন্থটি। লেখকের তীক্ষ্ণ অনুভূতিগুলো রহস্যময় উপস্থাপনে এখানে জায়গা পেয়েছে।
সমাজ ও বাস্তবতার নানামুখী বিশ্লেষণ আছে এই বইয়ে, সঙ্গে জীবনকে সাজানোর নানা কথামালার বুনন। দর্শননির্ভর ছোটগল্প, কাব্যগন্ধী বাক্য, প্রবচন, কাল্পনিক সফরনামা, মানসিক সাক্ষাৎকার, এমন নানা আঙ্গিকে লেখক নির্মাণ করেছেন জাগতিক চিন্তার এক সড়ক, যা পাঠককে পৌঁছে দিতে চায় মহাজাগতিক সত্যের সন্ধানে। জীবনের জটিল পথে হাঁটার জন্য প্রদীপের আলো জোগাতে চায় এই বই।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition May, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761701 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |