গল্পের জার্নাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাকির তালুকদারের 'গল্পের জার্নাল' বাংলাদেশে প্রথম ধাঁচের একটি বই। এতে মোট সাতটি গল্প আছে, কিন্তু সেই গল্পগুলো লেখকের অন্য সংকলনেও পাওয়া যায়। আসল বৈশিষ্ট্য হলো এই বইয়ে আছে গল্প লেখার গল্প, গুপ্তধন সন্ধানের চাবিকাঠির মতো।
কীভাবে একটি গল্পের বীজ লেখকের মনে প্রবেশ করল, আর সেই গল্পটি শেষ হতে লাগল দশ বছর। কোন পরিস্থিতি লেখককে গল্প লিখতে বাধ্য করল? পত্রিকা বা প্রকাশকের চাপ নয়, লেখকের ভেতরের তাগিদই তাকে মাসের পর মাস লেখার টেবিল থেকে দূরে রাখে, আবার সেই তাগিদই তাকে একটানা ১০ থেকে ৪০ দিন ধরে গল্প লিখিয়ে নেয়। সাহিত্যের অন্তরালের এই চিত্রকল্প যেকোনো সাহিত্যপ্রেমীর জন্য চমকপ্রদ।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9879847764931 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 94 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |