আজাদির সন্তান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাব্বির জাদিদের 'আজাদির সন্তান' উপন্যাসে উঠে এসেছে কাশ্মীরের শত বছরের রক্তক্ষয়ী ইতিহাস। ভূস্বর্গ নামে পরিচিত এই সুন্দর ভূমিকে দখলে নিতে শত বছরের শকুনীয় থাবায় বিপর্যস্ত এই দেশ। মুসলিম-প্রধান জনপদ হওয়ার গৌরব ও পরীক্ষা দুটোকেই সযত্নে লালন করে চলেছে এ ভূমির মানুষ।
আজাদির পথে কাশ্মীরের ভূমিপুত্রদের কোরবানির উপাখ্যান, বঞ্চনার দীর্ঘশ্বাস, রাজনৈতিক বিরোধ আর গাদ্দারদের ষড়যন্ত্রের বয়ান ছড়িয়ে আছে ছত্রে ছত্রে। আদনান ফাইয়াজ ও মারিয়ামের গল্প কেবল দুটি মানুষের কাহিনি নয়, এটি শত-সহস্র তরুণ-তরুণীর মর্মন্তুদ সত্যের দলিল। কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনাচারও বস্তুনিষ্ঠভাবে ফুটে উঠেছে লেখকের নিপুণ শব্দশৈলীতে।
কাশ্মীরের স্বাধীনতার সংগ্রামের সাথে আমাদের আত্মার ঐক্যও জড়িয়ে আছে, এই উপন্যাস সেই ঐক্যতানকে আরও গর্বিত ও সমৃদ্ধ করবে। সাব্বির জাদিদ এ কালের শক্তিমান লেখকদের অন্যতম, তাঁর দৃশ্যকল্পের চিত্রায়ণ ও বর্ণনার মুনশিয়ানা পাঠকদের মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ফেব্রুয়ারি২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762692 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 278 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।