স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা
by মনজুরুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুশ বিপ্লবের অন্যতম প্রধান রূপকার লেনিন বলেছিলেন, কোনো ব্যক্তি বা বিষয়ের মূল্যায়ন করতে হলে তৎকালীন বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক অবস্থা, শ্রমিকশ্রেণির অবস্থান এবং শোষক ও শোষিত শ্রেণির শক্তির সম্পর্ক বিশ্লেষণ করতে হয়। এই দৃষ্টিভঙ্গিতেই মনজুরুল হকের 'স্তালিন মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা' বইটি লেখা।
জার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বলশেভিক পার্টি গঠন, সমাজতান্ত্রিক বিপ্লব সফল করা, ট্রটস্কিবাদের বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম, সোভিয়েত সমাজতন্ত্র টিকিয়ে রাখা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মানবজাতিকে রক্ষার লড়াইয়ে নিবেদিত ছিল স্তালিনের জীবন। লেনিনের শিক্ষাকে সূত্রবদ্ধ করে তিনিই সৃষ্টি করেন লেনিনবাদ। ১৯২৪ সালে 'লেনিনবাদের ভিত্তি' এবং ১৯২৬ সালে 'লেনিনবাদের সমস্যা' প্রকাশের মাধ্যমে তিনি লেনিনবাদের ব্যাপক ব্যাখ্যা দেন।
স্তালিনের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। পুঁজিবাদী বিশ্ব তো বটেই, এমনকি সমাজতন্ত্রের নামে যারা কথা বলেন, তাদের অনেকেও স্তালিনের সমালোচনায় সরব। এই বই সেই সব অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্লেষণ করেছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847763255 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |