অতিপ্রাকৃত উপন্যাস : হিমঘর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফজাল হোসেনের 'অতিপ্রাকৃত উপন্যাস : হিমঘর' পাঠককে টেনে নেয় সুন্দরবনের বিচ্ছিন্ন এক ঘন জঙ্গলের ধারে। সেই জঙ্গলের কোল ঘেঁষে বহু বছরের পুরোনো এক জমিদার বাড়ি, যার সামনে দিগন্ত বিস্তৃত অথৈ দিঘি। স্থানীয় মানুষের কাছে জঙ্গল, বাড়ি আর দিঘি তিনটিই ভয়ংকর রহস্যে মোড়া। অনেকেই জঙ্গলে ঢুকে আর ফেরেনি, কেউ ফিরে এলেও নিয়ে এসেছে বিচিত্র অভিজ্ঞতা। দিঘিতে ডুবেও গায়েব হয়েছে অনেকে, লাশও ভেসে ওঠেনি কখনো।
রাতের অন্ধকারে দিঘির গভীর থেকে উঠে আসে অতি রূপবতী এক তরুণী, মুহূর্তেই আবার অদৃশ্য। দেখা যায় এক চোখহারা কুচকুচে কালো বিড়ালকে, যার খালি চোখের কোটরে জমাট অন্ধকার আর অন্যটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বলে। নিখোঁজদের কয়েক বছর পর মমির মতো শুকনো, দরকচা মারা দেহ উদ্ধার হয়, যেন কোনো অশুভ শক্তি তাদের শরীর থেকে সব রক্তমাংস শুষে নিয়েছে। অতিপ্রাকৃত রহস্যকাহিনি প্রিয়দের জন্য এই বই এক অনন্য অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847763484 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 117 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |