নক্ষত্রচূর্ণ

by মুসা আল হাফিজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

180৳240৳Save 60৳ (25%)
Qty
Wishlist
Share

মুসা আল হাফিজের 'নক্ষত্রচূর্ণ' বইটিতে সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও স্মরণীয় উক্তিগুলোই তাঁর প্রবচনের বিশেষ দিক। প্রজ্ঞাস্নিগ্ধ, সমালোচনাধর্মী, কখনো শ্লেষ ও ব্যঙ্গাত্মক এসব বিবৃতিতে লেখক কিছু কথা বলেন, কিন্তু সেই কিছু কথার ভেতর নিহিত থাকে অনেক কথা, যা খুঁজে নিতে হয় পাঠককেই।

এই গ্রন্থে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যের পরিসরেই ভাব সীমাবদ্ধ নেই, অনেক অভিব্যক্তি মাঝারি আয়তনের কথিকাও হয়ে উঠেছে। বিচিত্র এই রচনাসমাবেশে চিন্তার এক জার্নি রয়েছে, যেখানে লেখক একা থাকেন না, পাঠকও সঙ্গী হন। জীবন ও জগৎকে দর্শনলিপ্ত তন্ময়তার ভেতর দিয়ে দেখার বর্ণিল অনুভূতির প্রকাশ ছড়িয়ে আছে প্রতিটি পৃষ্ঠায়। পাঠককে গন্তব্য দেখানো, চলমান করা ও সঙ্গ দেওয়ার দায়িত্ব নিয়েই এই বই।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Edition, March 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847761497
পৃষ্ঠা সংখ্যা:94
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all