জেনোসাইড ৭১ তত্ত্ব তর্ক তথ্য

by হাসান মোরশেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

375৳500৳Save 125৳ (25%)
Qty
Wishlist
Share

হাসান মোরশেদের 'জেনোসাইড ৭১ তত্ত্ব তর্ক তথ্য' বইটি গণহত্যা শব্দটির তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ নিয়ে রচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ আইনজ্ঞ রাফায়েল লেমকিন 'জেনোসাইড' শব্দটির জন্ম দেন, যার অর্থ একটি জাতিগোষ্ঠীকে তার পরিচয়ের দায়ে সম্পূর্ণ বা আংশিক নির্মূলের উদ্দেশ্যে সংঘটিত নানা কর্মকাণ্ড। গণহত্যা, ধর্ষণ, উচ্ছেদ, সাংস্কৃতিক আগ্রাসন, জোরপূর্বক ধর্মান্তরকরণ সব মিলিয়েই জেনোসাইড। আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত এই অপরাধ দমনে ১৯৪৮ সালে আন্তর্জাতিক আইন তৈরি হয়, পরে যুগোশ্লাভিয়া ও রুয়ান্ডা ট্রাইব্যুনালে জেনোসাইডের বিচারও হয়েছে।

১৯৭১ সালে পাকিস্তান আর্মি ও তাদের সহযোগী বাহিনীর অপরাধকে আমরা সাধারণত 'গণহত্যা' বলি, কিন্তু লেখকের মতে এটি আসলে পূর্ণাঙ্গ জেনোসাইড ছিল। বাঙালি জাতিগোষ্ঠীকে নির্মূল করাই ছিল মূল উদ্দেশ্য, যা আমরা বলতে চাই না। বইটিতে জেনোসাইড ধারণার ইতিহাস, তাত্ত্বিক কাঠামো, স্বীকৃত কয়েকটি জেনোসাইডের বিস্তারিত এবং ১৯৭১-এর নৃশংসতার সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে। এছাড়া ১৯৭১ যে বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ১০০ বছর আগে থেকে উপমহাদেশে শুরু হওয়া রাজনৈতিক ঘটনাপ্রবাহের পরিণতি, কলকাতা দাঙ্গা, নোয়াখালি হিন্দু নিধন, ১৯৫০ ও ১৯৬৪-এর হিন্দু নির্যাতনসহ ভাষা, সংস্কৃতি ও শিক্ষার বিরুদ্ধে আগ্রাসন এসবই ছিল জেনোসাইডের প্রাক-প্রস্তুতি। বাংলা ভাষায় জেনোসাইডকে কেন্দ্র করে এমন গ্রন্থ সম্ভবত এই প্রথম।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847765013
পৃষ্ঠা সংখ্যা:264
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

যুদ্ধবিগ্রহ ও গণহত্যা এর আরও বই

See all

রাজনৈতিক দ্বন্দ্ব এর আরও বই

See all

হাসান মোরশেদ এর আরও বই

More Categories

See all

ঐতিহ্য এর আরও বই

See all

You May Also Like

See all