আমার ইস্তাম্বুল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাকিল রেজা ইফতির 'আমার ইস্তাম্বুল' বইটি লেখকের পাঁচ বছরের ইস্তাম্বুল জীবনের এক অন্তরঙ্গ স্মৃতিকথা। এই শহরে জেগে থাকা অবস্থায় যা কিছু দেখেছেন, তার পাশাপাশি ঘুমিয়ে দেখা স্বপ্নগুলোর কথাও তিনি লিখেছেন গদ্য, পদ্য এবং স্বপ্নের ভাষায়। বিশেষ করে এই পাঁচ বছরের প্রায় অর্ধেক সময় তিনি চলনশক্তিহীন জীবনযাপন করেছেন, এখনও করছেন। হুইলচেয়ারে ঘুরে বেড়ানোর সুযোগ কমে আসায় লুসিড ড্রিমিং তার কাছে অনেকটা ভরসা হয়ে উঠেছে। তাই এই বইটি শুধু একটি শহরের ভ্রমণকাহিনি নয়, বরং এক প্রতিকূল পরিস্থিতিতে স্বপ্ন দেখার শক্তি খুঁজে নেওয়ার এক অসাধারণ দলিল। লেখকের নিখাদ ও আবেগঘন ভাষা পাঠককে ইস্তাম্বুলের পাশাপাশি তার মনের জগতেও নিয়ে যায়।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762579 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |