Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কামাল পাশার 'নির্মাণ করি সুন্দর বাড়ী' বইটি প্রযুক্তিগত জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা। প্রযুক্তির উন্নয়নই জাতিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, আর দালানকোঠা নির্মাণে এই প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। পরিকল্পিত উদ্যোগ আর দক্ষতা ছাড়া টেকসই ও সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব নয়।
দেশের সাধারণ মানুষ বাড়ি নির্মাণে হিমসিম খায়, বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার শিকার হয়। মালামালের পরিমাণ নির্ণয়, নির্মাণ কৌশল আর গুণগতমান নিয়ন্ত্রণের বিষয়গুলো জানা থাকলে একজন সাধারণ মানুষও সচেতন হয়ে উঠতে পারে। বাড়ি নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ; অন্যথায় ইমারত দ্রুত ব্যবহার উপযোগিতা হারায়।
আগুন, আর্দ্রতা ও উঁইপোকার আক্রমণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারণা থাকা জরুরি। নিরাপদ ও দীর্ঘস্থায়ী বাসগৃহ নির্মাণে বিল্ডিং কোড ও ইমারত বিধিমালা মেনে চলার প্রয়োজনীয়তাও বইটিতে উঠে এসেছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 2nd Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847760827 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |