আত্মগত দার্শনিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুসা আল হাফিজের 'আত্মগত দার্শনিক' একটি দার্শনিক উপন্যাস, যেখানে চরিত্রগুলোকে লেখক মেটাফোরে রূপান্তর করেছেন। গল্পের শুরুতে পরিচয় হয় ওজুদ বা অস্তিত্বের সাথে, যার স্ত্রী ইশক বা প্রেম। তাদের সংসার থেকে জন্ম নেয় জীবন (হায়াত), সাধনা (সায়ী) ও আনন্দ (সুরুর)। মূল চরিত্র হায়াতই জীবনের এক দার্শনিক প্রকল্পের প্রতিনিধিত্ব করে। উপলব্ধি বা বুদ্ধিবৃত্তি (ফহম), পারস্পরিক সহযোগিতা (নসর)-সহ অন্য চরিত্রগুলোও দার্শনিক ধারণার প্রতীক।
চরিত্রগুলো জ্বলে ওঠে সমুদ্রের বিপজ্জনক পরিস্থিতিতে, জনহীন জঙ্গলে পশু-পাখিদের প্রতিবেশে। এর মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যায় জীবনের সত্যসার এমন এক উপসংহারের দিকে। পৃথিবীর প্রথম দার্শনিক উপন্যাস হাই ইবনে ইয়াকজানের থিম অবলম্বনে লেখা এই গ্রন্থে লেখক নিজস্ব কথাশৈলী ও সৃষ্টিশীল কল্পনার প্রয়োগ করেছেন। ধ্রুপদী সাহিত্যের ঐতিহ্যকে নতুন রূপে উপস্থাপনের এই প্রয়াস পাঠকদের জন্য চিত্তসুধার আস্বাদ নিয়ে আসবে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Edition, December 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762191 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |