মোগল সম্রাট শাহজাহান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৈয়দ আবিদ রিজভির 'মোগল সম্রাট শাহজাহান' বইটি মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক শাহজাহানের জীবন ও কীর্তি নিয়ে রচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত সৌধ তাজমহল, যা তিনি প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের স্মৃতিরক্ষার জন্য নির্মাণ করিয়েছিলেন। কথিত আছে, এই মহান সৌধের নকশা তিনি স্বপ্নে পেয়েছিলেন এবং এর নির্মাণে বিশ্বের বিভিন্ন দেশের স্থাপত্যবিদদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০ হাজার শ্রমিকের ২২ বছর সময় লেগেছিল এই সৌধ নির্মাণে।
শাহজাহান ছিলেন পান-দোষমুক্ত, উন্নত চরিত্রের অধিকারী এবং ধার্মিক ও দয়ালু শাসক। পিতা জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি তাঁর সৎভাইদের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়াননি। ১৬০৭ সালে জাহাঙ্গীর তাঁকে হিসারফিরোজার জায়গিরি অনুমোদন দিয়ে তাঁর শাহি পদমর্যাদা স্বীকার করে নেন। তাঁর মৃত্যুর পর আওরঙ্গজেব তাঁকে তাজমহলে মুমতাজের পাশেই সমাহিত করেন।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847763507 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 189 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |