বঙ্গবন্ধু, জিয়া, মঞ্জুর হত্যাকাণ্ড জতুগৃহ একটিই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ নূরুল আনোয়ারের 'বঙ্গবন্ধু, জিয়া, মঞ্জুর হত্যাকাণ্ড জতুগৃহ একটিই' বইটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা আর ইতিহাস-চেতনার এক অনন্য মিশেল। লেখক ছোটবেলা থেকেই ইতিহাসপ্রিয় ছিলেন। কিশোর বয়স থেকেই তিনি অন্যায় আর অনর্থের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বৃহত্তর বাংলার বিপ্লবীদের জীবনী তিনি অষ্টম শ্রেণীতে ওঠার আগেই পড়ে শেষ করেছিলেন। সামাজিক অনাচার, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি, এসব থেকে দূরে থাকার চেষ্টা করেছেন তিনি। পূর্ব পাকিস্তানের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য, কিছু নামী মানুষের রাজনৈতিক বেশ্যাবৃত্তি, এসব তাকে আহত করেছে। মুক্তিযুদ্ধে গমন, মুক্তিযোদ্ধাদের একশ্রেণীর ক্ষমতাবানদের করুণা ও ঘৃণা, যা এখনও অব্যাহত, তাকে পীড়িত করেছে।
২০০৩ সালে আকস্মিকভাবে বে-আইনি ও এক্তিয়ার বহির্ভূত চাকরিচ্যুতি তার রাষ্ট্রক্ষমতার প্রতি বিশ্বাসকে শূন্যের কোঠায় নামিয়ে দেয়। তিনি বিশ্বাস করেন, অতি বড় অন্যায় ও পাপের ফল মানুষ নিজ জীবনকালেই পায়। মানুষের মস্তিষ্কে বিবেক নামে একটা 'সেল' আছে, যা পশুদের নেই। এই বইয়ে লেখক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বেদনাদায়ক অধ্যায়গুলো তুলে ধরেছেন। পলাশীর যুদ্ধ থেকে পাকিস্তান সৃষ্টি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা লাভ, বঙ্গবন্ধুর দেশে ফেরা ও দেশের হাল ধরা, সবই স্থান পেয়েছে এই লেখায়। দেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে সচল করার মুহূর্তে যে শক্তিগুলো স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কথা তুলে ধরেছেন লেখক।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published-2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847762241 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |