কাশ্মীর ও আজাদির লড়াই

এথনো-পলিটিক্স ইন সাউথ এশিয়া ২

by আলতাফ পারভেজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

127৳170৳Save 43৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

আলতাফ পারভেজের 'কাশ্মীর ও আজাদির লড়াই' দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত ও বিক্ষত জনপদ কাশ্মীরের সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী বই। প্রায় ৭১ বছর ধরে কাশ্মীরিরা আজাদির দাবিতে লড়াই করছে। অন্যদিকে বিশাল ভারতীয় সামরিক বাহিনী জম্মু-কাশ্মীর-লাদাখে সর্বোচ্চ শক্তি নিয়ে মোতায়েন আছে। কাশ্মীর উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে সামরিকায়িত এলাকাগুলোর একটি, যেখানে প্রতিদিন রক্ত ঝরছে। অথচ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না, কাশ্মীরিদের গণভোটের দাবিও উপেক্ষিত।

বাংলাদেশের সঙ্গে কাশ্মীরের রাজনৈতিক ইতিহাসে অনেক মিল থাকলেও এ জনপদের ভৌগোলিক, জাতিগত ও রাজনৈতিক বিকাশধারা সম্পর্কে বাংলাদেশিরা খুব কমই জানি। সংকট বিষয়ে ভারত ও পশ্চিমা প্রচারমাধ্যমের বিবরণই এখানে প্রশ্নহীনভাবে প্রচারিত হয়। এই গ্রন্থ সেই শূন্যতা পূরণের চেষ্টা করেছে। স্থানীয় নির্ভরযোগ্য একাডেমিক সূত্র ব্যবহার করে জম্মু-কাশ্মীর-লাদাখের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের চুম্বক তথ্য তুলে ধরা হয়েছে।

বইটি কাশ্মীর সংঘাতের আঞ্চলিক তাৎপর্য বুঝতেও সহায়ক হবে। যারা কাশ্মীর সমস্যার গোড়ার কথা জানতে চান, তাদের জন্য এটি একটি প্রামাণ্য দলিল।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789847764610
পৃষ্ঠা সংখ্যা:95
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all