তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা -
by শারমিন আহমদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শারমিন আহমদ তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা, জন্ম ঢাকা শহরে। ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে তিনি ১৯৯০ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ ও উইমেন্স স্টাডিজ স্কলারস অ্যাওয়ার্ডসহ উইমেন্স স্টাডিজে মাস্টার অব আর্টস ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে শিশু শিক্ষার উপরেও মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। বিশ্বের পেশাজীবী নারীদের অন্যতম বৃহত্তম সংগঠন 'দ্য আমেরিকাস' ওয়াশিংটন ডিসি তাঁকে 'আন্তর্জাতিক শুভেচ্ছা ও পারস্পরিক সমঝোতা রচনায় অসামান্য অবদানের' জন্য 'উওম্যান অব ডিস্টিংশন' অ্যাওয়ার্ড দেয়। ম্যারিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুলের মিডিয়া বিশেষজ্ঞ হিসেবে তাঁর প্রথম প্রকাশিত দ্বিভাষিক বই 'হৃদয়ে রংধনু-দ্য রেইনবো ইন এ হার্ট' মাধ্যমিক শ্রেণির ইংলিশ ল্যাংগুয়েজ আর্টস কারিকুলামে উচ্চ অনুমোদন পেয়ে 'অসামান্য' ও 'ভাল সম্পদ' হিসেবে স্বীকৃত। শান্তি শিক্ষা প্রসারের এই বইটি নৃত্যনাট্যে রূপ নিয়ে ম্যারিল্যান্ডের এফ. স্কট ফিটজজেরাল্ড থিয়েটার ও বাংলাদেশের জাতীয় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়েছে।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 3rd Edition, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847761695 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 460 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |