রুদ্ধতায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানজিরুল ইসলামের 'রুদ্ধতায়' ভবিষ্যতের এক অস্থির সময়ের গল্প, যখন মানুষ মস্তিষ্কে নিউরোকম চিপ বসিয়ে যেকোনো যন্ত্রের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম। পৃথিবীব্যাপী মানুষ তখন দুই ভাগে বিভক্ত, সভ্য যারা নিবন্ধিত চিপধারী ও সরকারের স্বীকৃত নাগরিক আর দুর্বৃত্ত যাদের চিপ নেই। একত্রিত পৃথিবীর সরকারের ভূমিকায় থাকা টেক কোম্পানি এক্স কর্পোরেশনই তৈরি ও নিয়ন্ত্রণ করে এই চিপ। দুর্বৃত্তরা সভ্যদের খুন করে তাদের চিপ হাতিয়ে নেয়, বানায় ফেক আইডেন্টিটি।
ব্যুরো অব ক্রাইম ইনভেস্টিগেশনের সিনিয়র ইনভেস্টিগেটর সেইচি ইনোউর কাছে আসে এমনই এক খুনের তদন্ত। আশাতীতভাবে সে পায় অদ্ভুত এক সূত্র, যা দিয়ে কঠিন এক জাল পাতার পরিকল্পনা করে। অন্যদিকে দুর্বৃত্ত রিগাল ধরা পড়ে পুলিশের হাতে, পাঠানো হয় স্পেস প্রিজনে। কঠোর ব্রেইন ওয়াশিং প্রক্রিয়ার মুখোমুখি হবে সে, কিন্তু ঝুঁকি জেনেও বিশেষ উদ্দেশ্য নিয়েই সে ধরা দিয়েছে। দুই বুদ্ধিমান পক্ষের ধারালো বুদ্ধির লড়াই কোন দিকে মোড় নেবে? সাইবার পাংক ধারার এই সায়েন্স ফিকশনে ভবিষ্যতের অন্ধকার এক সময়ে ডুব দিতে পারেন পাঠক।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।