আঁধারের গহীন নিরুদ্দেশে
by ওয়াসি আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯১৮ সাল। বাবার মৃত্যুর শোক বুকে নিয়ে মাধবগঞ্জে পা রাখে নসিব। উদ্দেশ্য, সাহেব আলী নামের এক রহস্যময় বাউলের জীবন ও কর্ম সম্পর্কে জানা। কিন্তু সেই সুস্পষ্ট উদ্দেশ্যের আড়ালে কি অন্য কোনো লক্ষ্য লুকিয়ে আছে? অঘোরনাথ তান্ত্রিক, মোস্তফা মাস্টার কিংবা চায়ের দোকানদার সুবোধ ঘোষের গল্পে মৃত্যুর স্থান কোথায়? বিকলাঙ্গ এক বালকের ভূমিকা বা কতটুকুই?
নীল বিদ্রোহ থেকে ভাগ্যের ফেরে বেঁচে যাওয়া জাদুকর অ্যান্ডারসনের কল্যাণে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো অনুপ্রবেশ ঘটে সার্কাস নামক প্রথার। সাতান্ন বছর আগে তার হাত ধরেই ঘটেছিল সেই রহস্যময় কটেজের গোড়াপত্তন, যেখানে একদল ঠগির মৃত্যুর পর ভয়ে কেউ পা বাড়ায়নি। ধরে নেওয়া যায়, এই গল্পটা তারই। ওয়াসি আহমেদের ‘আঁধারের গহীন নিরুদ্দেশে’ উপন্যাসে দৃষ্টির অগোচরে লুকিয়ে থাকা নৈঃশব্দের জগতে হারিয়ে যাবেন পাঠক।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848729410 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 143 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |