ওডিনের শেষ দিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নজরুল ইসলাম (রাসেল)-এর 'ওডিনের শেষ দিন' উপন্যাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের নামকরা ব্যবসায়ী তরফদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জাভেদ তরফদার। মৃত্যুর পর রটে যায়, স্বাভাবিক মৃত্যু হয়নি তার, খুন করা হয়েছে তাকে! রটনায় পুলিশ আসে। পিবিআইয়ের হাই প্রোফাইল কেস স্পেশালিস্ট আবুল হাসনাতের ডাক পড়ে ঘটনার সত্যতা খুঁজতে। ছুটি থেকে ফিরে আসা আবুল হাসনাত কি পারবে রহস্যের সমাধান করতে?
জাভেদ তরফদারের মৃত্যুতে লাভবান হচ্ছে কে? তার ছেলেমেয়েরা? নাকি পেছনে আছে অন্য কেউ? সত্যিই কি খুন হয়েছে সে, নাকি কেউ এর ফায়দা লুটছে? ঘটনার মূল সূত্র যে সুদূর অতীতে প্রোথিত। পাঠক চলুন, বিজনেস টাইকুন জাভেদ তরফদারের ওঠা-পড়া জীবনে এক ঝলক দেখে আসা যাক।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |