সাঈদ শিহাবের 'নিত্য মাইডাস' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হারুন। যে অপরাধ সে করেছে, তার কর্মফল তাকে তাড়া করছে। যে অলৌকিকতায় শুরু হতে পারত স্বপ্নময় দিনগুলো, সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। নিজেই যখন নিজের শত্রু, তখন পালানোর পথ কোথায়? লালসা, বিশ্বাসঘাতকতা আর সর্বোপরি প্রতিশোধের এই গল্পে হারুনের দ্বিধা আর ভয়ের হিসাব মেলাতে পারবে কি সে?
লোভে পাপ, পাপে কী ঘটে, তার এক তীক্ষ্ণ চিত্রণ এই উপন্যাসে। অপরাধবোধ আর পরিণতির ভয়াবহতা নিয়ে ভাবতে ভালোবাসেন এমন পাঠকদের জন্য 'নিত্য মাইডাস' এক গভীর পাঠ-অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | বাতিঘর প্রকাশনী |
| সংস্করণ | : | 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 159 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |